আগামীকাল ২৩ নভেম্বর মধ্য দক্ষিণ আন্দামান সাগর অথবা দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সিস্টেমটি সৃষ্টি হওয়ার পর দ্রুত ঘনীভূত হয়ে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে চলতি বছরের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সম্ভাব্য শক্তিশালী এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হতে পারে ‘সেনিয়া’। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপটি নিম্নচাপে, তারপর গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। বর্তমানে সাগরের অবস্থার অনুকূলে থাকায় এর শক্তি সঞ্চয়ের সম্ভাবনা আরও বেশি বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এদিকে সংশ্লিষ্ট জেলা-উপকূলীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। জেলেদের গভীর সমুদ্রে না যেতে অনুরোধ করা হতে পারে আবহাওয়া পরিস্থিতির অগ্রগতি অনুযায়ী। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিস্টেমটি সৃষ্টি হলে আগামী ৭২ ঘণ্টা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণে রাখা হবে এবং প্রয়োজনীয় আপডেট জানানো হবে। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সর্বশেষ আবহাওয়া বুলেটিন অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।