April 24, 2026, 12:01 am
শিরোনাম:
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

ভাওয়ালগড় ৬নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণে আজহারুল ইসলামের নেতৃত্বে বিএনপির গণসংযোগ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচারণা আরও বেগবান হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু’র পক্ষে ভাওয়ালগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।(সোমবার ২৪ নভেম্বর ২০২৫) থেকে ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য আজহারুল ইসলাম মন্ডল। তার নেতৃত্বে ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন। এ সময় আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আজহারুল ইসলাম মন্ডল। তিনি বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। তাই সবাইকে সক্রিয় ভূমিকা রেখে ভোটারদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। স্থানীয় নেতাকর্মীরাও আশা প্রকাশ করেন যে, বিএনপির প্রতি জনগণের আস্থা ও সমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা গণসংযোগে ব্যাপক সাড়া থেকেই স্পষ্ট হয়েছে।ভাওয়ালগড় ইউনিয়নের বিভিন্ন বাজার, গ্রাম এবং পাড়ামহল্লায় অনুষ্ঠিত লিফলেট বিতরণ কর্মসূচিতে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা