April 23, 2026, 10:07 am
শিরোনাম:
শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

রাজধানীর বসুন্ধরায় সাংবাদিকের উপর হামলা ও ফোন ছিনিয়ে নিলেন যুবশক্তি নেতা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে সংবাদ সংগ্রহের সময় দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার আসাদুল্লাহ গালিভ আল সাদির উপর হামলা চালিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রীত্বাধীন যুবশক্তির এক নেতা। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছে এমন খবরে আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীরা বসুন্ধরা শপিং কমপ্লেক্স এলাকায় অবস্থান নেন। এসময় বিএনপি ও এনসিপি নেতাকর্মীরা কয়েকজনকে আটক করে কলাবাগান থানায় সোপর্দ করেন। আটককৃতদের মধ্যে এক ব্যক্তিকে গণধোলাই দিতে থাকেন তারা। ঘটনার সময় উপস্থিত সাংবাদিকরা ভিডিও ধারণ শুরু করলে যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ বিভাগীয় কমিটির নির্বাহী সদস্য হিফজুর রহমান বকুল এসে সাংবাদিক আসাদুল্লাহ গালিভ আল সাদির উপর চড়াও হন। তিনি জোরপূর্বক তার মোবাইল ফোন কেড়ে নেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। মাল্টিমিডিয়া রিপোর্টার মাহবুবুর রহমান বলেন, ‘আমরা দু’জন ভিডিও রেকর্ড করছিলাম। হঠাৎ বকুল এসে সাদির ফোন ছিনিয়ে নিয়ে তাকে মারধর করে। আমি প্রতিবাদ জানালে আমার প্রতিও ক্ষিপ্ত হয়। তবে তার সঙ্গীরা এসে পরিস্থিতি সামাল দেয়। সাংবাদিকের উপর হামলা, ফোন ছিনিয়ে নিলেন যুবশক্তি নেতারাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে সংবাদ সংগ্রহের সময় দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার আসাদুল্লাহ গালিভ আল সাদির উপর হামলা চালিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রীত্বাধীন যুবশক্তির এক নেতা। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছে এমন খবরে আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীরা বসুন্ধরা শপিং কমপ্লেক্স এলাকায় অবস্থান নেন। এসময় বিএনপি ও এনসিপি নেতাকর্মীরা কয়েকজনকে আটক করে কলাবাগান থানায় সোপর্দ করেন। আটককৃতদের মধ্যে এক ব্যক্তিকে গণধোলাই দিতে থাকেন তারা। ঘটনার সময় উপস্থিত সাংবাদিকরা ভিডিও ধারণ শুরু করলে যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ বিভাগীয় কমিটির নির্বাহী সদস্য হিফজুর রহমান বকুল এসে সাংবাদিক আসাদুল্লাহ গালিভ আল সাদির উপর চড়াও হন। তিনি জোরপূর্বক তার মোবাইল ফোন কেড়ে নেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। মাল্টিমিডিয়া রিপোর্টার মাহবুবুর রহমান বলেন, ‘আমরা দু’জন ভিডিও রেকর্ড করছিলাম। হঠাৎ বকুল এসে সাদির ফোন ছিনিয়ে নিয়ে তাকে মারধর করে। আমি প্রতিবাদ জানালে আমার প্রতিও ক্ষিপ্ত হয়। তবে তার সঙ্গীরা এসে পরিস্থিতি সামাল দেয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা