গাজীপুরের শ্রীপুর থানা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (০২ নভেম্বর ২০২৫) দিনব্যাপী শ্রীপুর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও বিভিন্ন অপরাধে জড়িত মোট পাঁচজনকে আটক করা হয়। পরে, তাদেরকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে থাকবে।