April 23, 2026, 6:03 pm
শিরোনাম:
ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ডাম্পিং বন্ধে সরকারের নির্দেশ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির

শ্রীপুরে মিথ্যা মামলা ও স্বর্ণের দোকান লুটের ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

গাজীপুর প্রতিনিধি

ভুক্তভোগীদের বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই আসামিদের সাথে যোগসাজশে চাঁদাবাজি মামলা নিয়েছে পুলিশ: অভিযোগ ভুক্তভোগীদের। গাজীপুরের শ্রীপুরে আলোচিত স্বর্ণের দোকান লুটের ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী গৌরাঙ্গ চন্দ্র দাস। একই সঙ্গে মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি।বুধবার (৫ নভেম্বর) বিকেলে গাজীপুরের হোতাপাড়া এলাকায় গাজীপুর সাংবাদিক পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে রিতা জুয়েলার্সের মালিক গৌরাঙ্গ চন্দ্র দাস বলেন, “’দিনদুপুরে ফিল্মি কায়দায় আমার দোকানের তালা ভেঙে সন্ত্রাসী স্টাইলে প্রায় ১১২ ভরি স্বর্ণ ও ১৩০০ ভরি রুপা লুট করে নিয়ে যায়। যার আনুমানিক বাজারমূল্য আড়াই কোটি টাকারও বেশি’। তিনি আরও জানান, ঘটনার পর সুব্রত দাস, পায়েল সরকারসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। বরং অভিযুক্তরা প্রভাব খাটিয়ে পুলিশের সহযোগিতায় মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে তাকে ও তার পরিবারকে হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি। গৌরাঙ্গ চন্দ্র দাস সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি একজন সাধারণ ব্যবসায়ী। আমার জীবনের সব সঞ্চয় এই দোকানেই ছিল। লুটপাটের ঘটনায় আমি আজ নিঃস্ব। আমি প্রশাসনের কাছে দাবি জানাই দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আমার লুণ্ঠিত স্বর্ণ ও রুপা উদ্ধার করে প্রকৃত বিচার নিশ্চিত করা হোক’। সংবাদ সম্মেলনে দোকান মালিক হেলাল উদ্দিন ও তার ছেলে হৃদয়সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, সাবেক আওয়ামী লীগ নেতা মোশাররফ সরকারের ২য় স্ত্রী পায়েল সরকারের নেতৃত্বে দিনেদুপুরে স্বর্ণের দোকান লুট করে নিয়ে যায়। পায়েল ও সুব্রতসহ অন্যান্য আসামিরা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে । পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। উল্টো আমাদের সকলের নামে চাঁদাবাজি মামলা করেছে। আমার মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা