April 23, 2026, 11:34 am
শিরোনাম:
শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাসের সন্তোষজনক নিষ্পত্তির লক্ষ্যে গাজীপুরে সভা অনুষ্ঠিত গাজীপুর বার কাউন্সিল নির্বাচন ঘিরে বিএনপি সমর্থকদের সতর্ক বার্তা বগুড়া যাওয়ার পথে গাজীপুরে তারেক রহমানকে গণসংবর্ধনা গাজীপুরে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া মাদি হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত—সচেতনতার দৃষ্টান্ত স্থাপন গাজীপুরে জমির দ্বন্দ্বে মামলার রায়ের পরও হয়রানির অভিযোগ গাজীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন  করেরহাটে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ডাম্পার ট্রাক আটক গাকৃবি হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মানবিক মানুষ হওয়ার আহ্বান ভিসির গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে অটোমেশন প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

শ্রীবরদীতে অবৈধ পলিথিন বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২৩৩ কেজি পলিথিন জব্দ, জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক

অদ্য ২১ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার বেলা ১টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসন, শ্রীবরদী এর পরিচালনায় অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন শ্রীবরদী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হাসিব-উল-আহসান। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব সুশীল কুমার দাস। অভিযানে শ্রীবরদী থানার পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় শ্রীবরদী পশ্চিম বাজার এলাকায় একটি প্রতিষ্ঠান থেকে ২৩৩ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা