June 2, 2026, 1:00 pm
শিরোনাম:
অবশেষে বৃষ্টি, স্বস্তিতে পাখিরাও পিরুজালী ইউনিয়ন কৃষক দলের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি শুভ ও সম্পাদক ফারুক চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল গাইবান্ধার পলাশবাড়ীর শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী কার্তিক চন্দ্র সাহা আর নেই গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের ভীড় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর শুভেচ্ছা বার্তা ঈদুল আযহা উপলক্ষ্যে ডুয়েট উপাচার্যের শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে মোঃ রাব্বি

ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর শুভেচ্ছা বার্তা

হাবিবুর রহমান গাজীপুর

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও “ঈদ মোবারক” জানিয়েছেন। ২৭ মে, বুধবার সকালে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা, মানবতা ও আত্মশুদ্ধির এক চিরায়ত ক্ষণ। এই উৎসব আমাদের হৃদয়ে পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। ব্যক্তি, পরিবার ও সমাজের কল্যাণে আত্মত্যাগের যে মহান আদর্শ ঈদুল আজহা আমাদের সামনে তুলে ধরে, তা মানবকল্যাণ ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়। তিনি গাকৃবি পরিবারসহ সকলের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন কামনা করে আরও বলেন, পবিত্র ঈদের মহিমান্বিত দ্যুতির মাধ্যমে শিক্ষা, গবেষণা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের মধ্য দিয়েই একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। ভাইস-চ্যান্সেলর মহান আল্লাহর দরবারে সকলের স্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং ঈদুল আজহার আনন্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, প্রশান্তি ও নতুন সম্ভাবনার বার্তা—এই প্রত্যাশা ব্যক্ত করেন



ফেসবুকে আমরা