June 2, 2026, 12:59 pm
শিরোনাম:
অবশেষে বৃষ্টি, স্বস্তিতে পাখিরাও পিরুজালী ইউনিয়ন কৃষক দলের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি শুভ ও সম্পাদক ফারুক চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল গাইবান্ধার পলাশবাড়ীর শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী কার্তিক চন্দ্র সাহা আর নেই গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের ভীড় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর শুভেচ্ছা বার্তা ঈদুল আযহা উপলক্ষ্যে ডুয়েট উপাচার্যের শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে মোঃ রাব্বি

গাইবান্ধার পলাশবাড়ীর শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী কার্তিক চন্দ্র সাহা আর নেই

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের গিরিধারীপুর গ্রামের বাসিন্দা ও গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র সাহা (৫৫) আর নেই। ৩০ মে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় নিজ বাসভবনে অসুস্থতাজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।কার্তিক চন্দ্র সাহা ২০০৬ সালে ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন বিদ্যালয়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে উপজেলা ও জেলা পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি অর্জন করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত ছিলেন। রোববার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি কেন্দ্রীয় মহাশ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।



ফেসবুকে আমরা