June 2, 2026, 1:00 pm
শিরোনাম:
অবশেষে বৃষ্টি, স্বস্তিতে পাখিরাও পিরুজালী ইউনিয়ন কৃষক দলের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি শুভ ও সম্পাদক ফারুক চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল গাইবান্ধার পলাশবাড়ীর শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী কার্তিক চন্দ্র সাহা আর নেই গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের ভীড় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর শুভেচ্ছা বার্তা ঈদুল আযহা উপলক্ষ্যে ডুয়েট উপাচার্যের শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে মোঃ রাব্বি

ঈদুল আযহা উপলক্ষ্যে ডুয়েট উপাচার্যের শুভেচ্ছা

গাজীপুর প্রতিনিধি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন, ‘ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা শুধু পশু কোরবানির আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়; বরং এটি ত্যাগ, আত্মসমর্পণ, মানবতা, সাম্য ও সামাজিক দায়বদ্ধতার এক মহিমান্বিত নিদর্শন। আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আত্মনিবেদনের অনুপ্রেরণা যোগায় এ ঈদ; সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগির মাধ্যমেই যার পরিপূর্ণতা।’ ঈদ উপলক্ষ্যে সাধ্যানুযায়ী সমাজের অসহায়, অবহেলিত, সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। উপাচার্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা এবং সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পরিশেষে দেশ ও জাতির অব্যাহত অগ্রগতি, অনাবিল শান্তি, উত্তরোত্তর সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানান।



ফেসবুকে আমরা