June 2, 2026, 4:26 pm
শিরোনাম:
মানসিক ভারসাম্যহীন কিশোরী লামিয়া নিখোঁজ, সন্ধান কামনা পরিবারের হারানো বিজ্ঞপ্তি হজ শেষে দেশে ফিরেই প্রয়াত বিএনপি নেতা ইমান আলীর কবর জিয়ারত করলেন জয়নাল আবেদীন রিজভী অবশেষে বৃষ্টি, স্বস্তিতে পাখিরাও পিরুজালী ইউনিয়ন কৃষক দলের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি শুভ ও সম্পাদক ফারুক চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল গাইবান্ধার পলাশবাড়ীর শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী কার্তিক চন্দ্র সাহা আর নেই গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের ভীড় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর শুভেচ্ছা বার্তা

ঈদ-উল-আযহায় ভাওয়ালগড়বাসীকে শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী

গাজীপুর প্রতিনিধি

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভাওয়ালগড় ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। একইসঙ্গে তিনি আসন্ন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদ-উল-আযহা আমাদেরকে আত্মত্যাগ, মানবতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আমি কামনা করি, এই পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী একজন সৎ, আদর্শবান ও মানবিক নেতা হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের পাশে থেকে সুখ-দুঃখ ভাগাভাগি করে আসছেন। রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ জনগণের খোঁজখবর নেওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং দলীয় নেতাকর্মীদের সুসময়ে-দুঃসময়ে সাহস যোগানোয় তিনি এলাকায় ব্যাপক প্রশংসিত। স্থানীয়রা জানান, তিনি এমন একজন নেতা যিনি শুধু রাজনৈতিক কর্মসূচিতে নয়, মানুষের বিপদ-আপদেও সবার আগে এগিয়ে আসেন। দলীয় নেতাকর্মীদের প্রতি তাঁর আন্তরিকতা ও সাধারণ মানুষের প্রতি ভালোবাসা তাঁকে একজন জনবান্ধব নেতৃত্বে পরিণত করেছে। এলাকার উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে সুপথে পরিচালনায় তাঁর ভূমিকা প্রশংসনীয় বলেও মন্তব্য করেন অনেকে। আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী বলেন, আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করতে চাই। ভাওয়ালগড় ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনসম্পৃক্ততা, মানবিক গুণাবলি ও তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে ভাওয়ালগড় ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।



ফেসবুকে আমরা