গল্প ,আড্ডা , ফটোসেশন, সুস্বাদু খাবার পরিবেশন, স্মৃতিচারণ সহ নানা আয়োজনে হতে যাচ্ছে এসএসসি ১৯৯৪ ব্যাচের গাজীপুর বন্ধুদের মিলন মেলা। ১২ জুন জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর চৌরাস্তায় শাহীনবাগ রিসোর্টে হবে ওই মিলন মেলা। অনুষ্ঠেয় মিলন মেলা সফল ও জমকালো করতে ওই ব্যাচের বন্ধুরা চালাচ্ছেন প্রস্তুতি। এই নিয়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯৪ ব্যাচ বন্ধুরা এলাকায় হিমেল হাওয়া রিসোর্টের মুক্ত মনোরম স্থানে প্রস্তুতিমূলক আড্ডায় উপস্থিত হন। এসময় ৯৪ ব্যাচের বন্ধু আবুল কালাম আজাদ জানালেন, ইতিমধ্যে বন্ধুদের রেজিস্ট্রেশন পর্ব সম্পন্ন হয়েছে। জেলার বাইরে থেকেও বন্ধুরা মিলিত হবে । মিলন মেলা ঘিরে বন্ধুদের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে । মিলনমেলা সফল করতে ইতিমধ্যে কায়সার আজাদকে আহবায়ক করে গঠন করা হয়েছে কমিটি। ৯৪ ব্যাচ বন্ধুরা আশা করছে, মিলন মেলায় প্রায় পাঁচশত বন্ধু উপস্থিত হবে।