June 2, 2026, 5:38 pm
শিরোনাম:
মানসিক ভারসাম্যহীন কিশোরী লামিয়া নিখোঁজ, সন্ধান কামনা পরিবারের হারানো বিজ্ঞপ্তি হজ শেষে দেশে ফিরেই প্রয়াত বিএনপি নেতা ইমান আলীর কবর জিয়ারত করলেন জয়নাল আবেদীন রিজভী অবশেষে বৃষ্টি, স্বস্তিতে পাখিরাও পিরুজালী ইউনিয়ন কৃষক দলের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি শুভ ও সম্পাদক ফারুক চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল গাইবান্ধার পলাশবাড়ীর শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী কার্তিক চন্দ্র সাহা আর নেই গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের ভীড় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর শুভেচ্ছা বার্তা

গাজীপুরে গণপিটুনিতে নিহত তিন

হাবিবুর রহমান গাজীপুর

গাজীপুরে জনতার পিটুনিতে তিন গরুচোর নিহত হয়েছে।শনিবার গভীর রাতে জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের তালচালা এলাকায় ওই ঘটনা ঘটে।স্থানীয় লোকজন জানান, একটি পিকআপ যোগে ছয় জন চোরের একটি দল ওই এলাকায় গরু চুরি করে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে এলাকাবাসী ধাওয়া করে তিন গরু চোরকে আটক করে গণপিটুনি দেয়। এতে তিন গরু চোর নিহত হয় যাদের পরিচয় মেলেনি। বাকি তিনজন চোর পালিয়ে যেতে সক্ষম হয়। কালিয়াকৈর থানা পুলিশ তিনজন গরু চোরের লাশ উদ্ধার করে এবং চুরির কাজে ব্যবহৃত পিকআপ ও নানান সরঞ্জাম জব্দ করে।কালিয়াকৈর থানার এসআই জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। চুরির ঘটনার সাথে এলাকার যে কেউ জড়িত থাকতে পারে বলে ওই এলাকার জনৈক আবু বকর, জিয়াউল ,জামিউল এ প্রতিনিধিকে জানান।



ফেসবুকে আমরা