June 2, 2026, 4:24 pm
শিরোনাম:
মানসিক ভারসাম্যহীন কিশোরী লামিয়া নিখোঁজ, সন্ধান কামনা পরিবারের হারানো বিজ্ঞপ্তি হজ শেষে দেশে ফিরেই প্রয়াত বিএনপি নেতা ইমান আলীর কবর জিয়ারত করলেন জয়নাল আবেদীন রিজভী অবশেষে বৃষ্টি, স্বস্তিতে পাখিরাও পিরুজালী ইউনিয়ন কৃষক দলের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি শুভ ও সম্পাদক ফারুক চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল গাইবান্ধার পলাশবাড়ীর শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী কার্তিক চন্দ্র সাহা আর নেই গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের ভীড় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর শুভেচ্ছা বার্তা

গাজীপুরে গাড়িচাপায় এক যুবকের মৃত্যু

সাইফুল ইসলাম শুভ ভ্রাম্যমান প্রতিনিধ: 

 

সাইফুল ইসলাম শুভ ভ্রাম্যমান প্রতিনিধ:

গাজীপুর: গাজীপুর মহানগরের বাসন থানাধীন‌ নাওজোর এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় এক যুবক নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নাওজোর এলাকায় হর্টিকালচার নার্সারির সামনে হেঁটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন ওই যুবক।

এসময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ২২/২৩ বছর হবে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) কাজি শামসুজ্জামান জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



ফেসবুকে আমরা