June 2, 2026, 1:00 pm
শিরোনাম:
অবশেষে বৃষ্টি, স্বস্তিতে পাখিরাও পিরুজালী ইউনিয়ন কৃষক দলের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি শুভ ও সম্পাদক ফারুক চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল গাইবান্ধার পলাশবাড়ীর শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী কার্তিক চন্দ্র সাহা আর নেই গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের ভীড় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর শুভেচ্ছা বার্তা ঈদুল আযহা উপলক্ষ্যে ডুয়েট উপাচার্যের শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে মোঃ রাব্বি

গাজীপুরে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে মূল্যবান গাছ কেটে জমি জবরদখল করার চেষ্টার ঘটনা ঘটেছে। সদর উপজেলার বিকেবাড়ি এলাকায় সম্প্রতি ওই ঘটনা ঘটে। জমির মালিক ডা. রবিউল হাসান গত ২ মে বাদী হয়ে এ ব্যাপারে জড়িত হালিমসহ চারজনকে অভিযুক্ত করে জয়দেবপুর থানায় অভিযোগ করেন। একটি রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে অভিযুক্ত হালিম মিয়া ১০-১২ জন সাঙ্গপাঙ্গসহ ওই জমিতে সৃজনকৃত মূল্যবান আকাশী গাছ কেটে জমি দখলের চেষ্টা চালায় বলে বাদী অভিযোগে উল্লেখ করেন। এলাকাবাসীর বাধার মুখে জবরদখল চেষ্টাকারীরা পালিয়ে যায়। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে জয়দেবপুর থানার এসআই সাখাওয়াত হোসেন সরেজমিনে তদন্ত করেন। অভিযুক্তরা পুনরায় ওই জমিতে প্রবেশ করে ক্ষতিসাধন করতে পারে বলে বাদী ডা রবিউল হাসান এ প্রতিনিধিকে জানান। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোকলেসুর রহমান মাস্টারের ছেলে ডা রবিউল হাসান পৈত্রিক ওয়ারিশমূলে বিকেবাড়ি মৌজার প্রায় দেড় বিঘা জমি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলেন।



ফেসবুকে আমরা