June 2, 2026, 4:24 pm
শিরোনাম:
মানসিক ভারসাম্যহীন কিশোরী লামিয়া নিখোঁজ, সন্ধান কামনা পরিবারের হারানো বিজ্ঞপ্তি হজ শেষে দেশে ফিরেই প্রয়াত বিএনপি নেতা ইমান আলীর কবর জিয়ারত করলেন জয়নাল আবেদীন রিজভী অবশেষে বৃষ্টি, স্বস্তিতে পাখিরাও পিরুজালী ইউনিয়ন কৃষক দলের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি শুভ ও সম্পাদক ফারুক চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল গাইবান্ধার পলাশবাড়ীর শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী কার্তিক চন্দ্র সাহা আর নেই গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের ভীড় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর শুভেচ্ছা বার্তা

গাজীপুরে ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিহত

সাইফুল ইসলাম শুভ ভ্রাম্যমাণ প্রতিনিধি:

 

সাইফুল ইসলাম শুভ ভ্রাম্যমাণ প্রতিনিধি:

গাজীপুরে ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিহত
গাজীপুরের নাওজোড় এলাকায় ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নাওজোড় এলাকায় হর্টিকালচার সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন খান বলেন, শুক্রবার সকালে একটি ট্রাক আনুমানিক ৩২ বছর বয়সী অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
ওসি আরও বলেন, নিহতের পরনে লুঙ্গি ও সাদা রঙের চেক শার্ট ছিল। তার পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



ফেসবুকে আমরা