June 2, 2026, 4:21 pm
শিরোনাম:
মানসিক ভারসাম্যহীন কিশোরী লামিয়া নিখোঁজ, সন্ধান কামনা পরিবারের হারানো বিজ্ঞপ্তি হজ শেষে দেশে ফিরেই প্রয়াত বিএনপি নেতা ইমান আলীর কবর জিয়ারত করলেন জয়নাল আবেদীন রিজভী অবশেষে বৃষ্টি, স্বস্তিতে পাখিরাও পিরুজালী ইউনিয়ন কৃষক দলের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি শুভ ও সম্পাদক ফারুক চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল গাইবান্ধার পলাশবাড়ীর শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী কার্তিক চন্দ্র সাহা আর নেই গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের ভীড় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর শুভেচ্ছা বার্তা

গাজীপুরে ‘ডিবির’ তাড়া খেয়ে নদীতে ঝাঁপ, ব্যবসায়ী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক গাজীপুর।

গাজীপুরের কড্ডায় ডিবি পুলিশের তাড়া খেয়ে আমজাদ হোসেন নামে এক বালু ব্যবসায়ী তুরাগ নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।নিখোঁজ ব্যবসায়ীর স্বজনদের আহাজারি।

নিখোঁজ আমজাদ হোসেন গাজীপুর সিটি করপোরেশনের কাঁঠালিয়া পাড়া এলাকায় ইদ্রিস আলীর ছেলে।
নিখোঁজ ব্যবসায়ীর স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬ টার দিকে কড্ডা এলাকায় নিজ প্রতিষ্ঠানে বসে ছিলেন বালু ব্যবসায়ী আমজাদ হোসেন। এসময় একটি হাইসযোগে ৮-১০ জন লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানের চারপাশ ঘিরে ফেলে। এক পর্যায়ে তারা আমজাদ হোসেনকে আটক করার জন্য গেলে তিনি দৌড়ে পালোনোর চেষ্টা করেন। এসময় তাকে পেছন থেকে ধাওয়া করা হয়। এক পর্যায়ে আমজাদ হোসেন তুরাগ নদে ঝাঁপ দেন।
পরে আইন শৃঙ্খলা বাহিনী চলে গেলে স্বজন ও এলাকাবাসী নদে রাতভর খোঁজাখুঁজি করেন। স্থানীয়রা তাকে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ আমজাদ হোসেনকে উদ্ধারে কাজ শুরু করে। তবে বিকেল ৪ টা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ আমজাদ হোসেনের বাবা ইদ্রিস আলী বলেন, ‘আমজাদের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। তারপরও বিভিন্ন সময় ডিবি পুলিশ তাকে বিরক্ত করতো। গতকাল তাকে ধরতে ডিবি পুলিশ আসলে তাদের হাত থেকে রক্ষা পেতে আমজাদ নদীতে ঝাঁপ দেয়। এ ঘটনায় দায়ীদের বিচার চাইছেন তিনি।’

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, নিখোঁজ আমজাদ হোসেনকে উদ্ধার তুরাগ নদে উদ্ধার তৎপরতা চালাচ্ছে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখনও তার হদিস মেলেনি।
বাসন থানার উপপরিদর্শক দুলাল চন্দ্র বলেন, গতকাল সন্ধ্যায় একদল লোকের তাড়া খেয়ে আমজাদ হোসেন তুরাগ নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনাস্থল কোনাবাড়ি থানা এলাকার হওয়ায় তারা বিষয়টি তদন্ত করবেন।

নিখোঁজ আমজাদ হোসেনের দুই ছেলে ও স্ত্রী রয়েছে। ঘটনাস্থলে ভিড় করছেন স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা।



ফেসবুকে আমরা