বুধবার জেলা শহরের শহীদ বরকত স্টেডিয়ামে জেলা পর্যায়ে “নতুন কুঁড়ি স্পোর্টস- ২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান। গত ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি সারাদেশে একযোগে ক্রীড়া ক্ষেত্রে মেধা অন্বেষণের লক্ষ্যে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” কর্মসূচির উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় গাজীপুর জেলার ৫ টি উপজেলা ও গাজীপুর মহানগর এর বাছাইকৃত ১৬টি দলের ৮টি ইভেন্টে বালক ও বালিকা উভয় বিভাগে একক ও দলগত খেলায় বিজয়ী খেলায়াড়গণকে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।