June 2, 2026, 5:40 pm
শিরোনাম:
মানসিক ভারসাম্যহীন কিশোরী লামিয়া নিখোঁজ, সন্ধান কামনা পরিবারের হারানো বিজ্ঞপ্তি হজ শেষে দেশে ফিরেই প্রয়াত বিএনপি নেতা ইমান আলীর কবর জিয়ারত করলেন জয়নাল আবেদীন রিজভী অবশেষে বৃষ্টি, স্বস্তিতে পাখিরাও পিরুজালী ইউনিয়ন কৃষক দলের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি শুভ ও সম্পাদক ফারুক চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল গাইবান্ধার পলাশবাড়ীর শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী কার্তিক চন্দ্র সাহা আর নেই গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের ভীড় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর শুভেচ্ছা বার্তা

গাজীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাইফুল ইসলাম শুভ ভ্রাম্যমাণ প্রতিনিধ:

 

সাইফুল ইসলাম শুভ ভ্রাম্যমাণ প্রতিনিধ:

গাজীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকালে মহানগরীর পশ্চিম ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো– গাজীপুর মহানগরীর সদর থানাধীন ধীরাশ্রম এলাকার জাকির হোসেনের মেয়ে রাবেয়া খাতুন (৯) এবং তাদের প্রতিবেশী মিলন মিয়ার মেয়ে মোহনা বেগম (৯)। তারা দুজনই আল নুর একাডেমি নামে স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, ওই দুজনসহ তিন শিশু দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। রাবেয়া ও মোহনা পুকুরের পানিতে নামলেও অপর শিশু পুকুর পাড়ে বসে ছিল। পুকুরে নামার সঙ্গে সঙ্গেই দুজন পানিতে তলিয়ে যায়। বেশ কিছু সময় তাদের উঠতে না দেখে পাড়ে থাকা শিশুটি ডাক-চিৎকার শুরু করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে গিয়ে পুকুরে তল্লাশি করে ওই দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা রানী বলেন, ‘বিকাল সোয়া ৩টার দিকে দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তাদের স্বজনরা।’



ফেসবুকে আমরা