June 2, 2026, 4:36 pm
শিরোনাম:
মানসিক ভারসাম্যহীন কিশোরী লামিয়া নিখোঁজ, সন্ধান কামনা পরিবারের হারানো বিজ্ঞপ্তি হজ শেষে দেশে ফিরেই প্রয়াত বিএনপি নেতা ইমান আলীর কবর জিয়ারত করলেন জয়নাল আবেদীন রিজভী অবশেষে বৃষ্টি, স্বস্তিতে পাখিরাও পিরুজালী ইউনিয়ন কৃষক দলের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি শুভ ও সম্পাদক ফারুক চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল গাইবান্ধার পলাশবাড়ীর শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী কার্তিক চন্দ্র সাহা আর নেই গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের ভীড় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর শুভেচ্ছা বার্তা

পঞ্চগড়ে বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা

পঞ্চগড় প্রতিনিধি।

পঞ্চগড়ে বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় ও ০৬(ছয়) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকালে পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া রোডস্থ সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন এলাকায় জেলা প্রশাসন পঞ্চগড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবীর সাহার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ০৩(তিন) টি ট্রাক এর ড্রাইভারকে মোট ১,৩০০/-(এক হাজার তিনশত) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারকারী ০৬(ছয়) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এছাড়া গাড়ির চাকা ও বডি(কাঠামো) পরিষ্কার না করে নির্মাণ সামগ্রী পরিবহনের মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে ০১(এক) টি ট্রাক এর ড্রাইভারকে ১০০০/-(এক হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়।

পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
জেলা পুলিশ পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। এ সময় বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টীকার সাঁটানো হয়।
পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী বলেন,
পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর এর পক্ষ থেকে এ ধরণের অভিযান চলমান থাকবে।



ফেসবুকে আমরা