পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরবাসীসহ দেশের সকল মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিএনপি নেতা মেজবাহ সেলিম। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা নিয়ে আমাদের মাঝে আসে। এই পবিত্র উৎসব আমাদের ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করতে অনুপ্রাণিত করে। তিনি আরও বলেন, “সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদুল আজহার প্রকৃত শিক্ষা। আসুন আমরা সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই এবং একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনে একযোগে কাজ করি। মেজবাহ সেলিম দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, পবিত্র ঈদুল আজহার মহিমায় আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবন আলোকিত হোক। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশকে শান্তি, উন্নয়ন ও কল্যাণের পথে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। শুভেচ্ছা বার্তার শেষে তিনি গাজীপুরবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আবারও পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।