পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট চিকিৎসক ডা. মাজহারুল আলম। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, কোরবানি, ধৈর্য ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের শিক্ষা দেয়। হযরত ইবরাহিম (আ.)-এর মহান আত্মত্যাগের আদর্শ অনুসরণ করে আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও বলেন, “ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটে। তাই সামর্থ্যবানদের উচিত কোরবানির আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া এবং মানবসেবায় নিজেদের আরও বেশি সম্পৃক্ত করা। ডা. মাজহারুল আলম দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করুক। সকল বিভেদ ও হিংসা-বিদ্বেষ দূর হয়ে সমাজে শান্তি, ন্যায়বিচার ও সৌহার্দ্যের পরিবেশ প্রতিষ্ঠিত হোক। তিনি গাজীপুরবাসীর সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ঈদের আনন্দ নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের আহ্বান জানান। বার্তার শেষে তিনি বলেন, “মহান আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং পবিত্র ঈদুল আজহার শিক্ষা আমাদের জীবনকে আলোকিত করুক। গাজীপুরবাসীসহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক