June 2, 2026, 3:27 pm
শিরোনাম:
মানসিক ভারসাম্যহীন কিশোরী লামিয়া নিখোঁজ, সন্ধান কামনা পরিবারের হারানো বিজ্ঞাপন হজ শেষে দেশে ফিরেই প্রয়াত বিএনপি নেতা ইমান আলীর কবর জিয়ারত করলেন জয়নাল আবেদীন রিজভী অবশেষে বৃষ্টি, স্বস্তিতে পাখিরাও পিরুজালী ইউনিয়ন কৃষক দলের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি শুভ ও সম্পাদক ফারুক চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল গাইবান্ধার পলাশবাড়ীর শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী কার্তিক চন্দ্র সাহা আর নেই গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের ভীড় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর শুভেচ্ছা বার্তা

বনকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা নিরাপত্তা, ঝুঁকিভাতা ও আধাসামরিক কাঠামোর দাবিতে বন প্রহরী কল্যাণ সমিতির প্রতিবাদ বিবৃতি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বন প্রহরী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে বনকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও সরকারি কাজে বাধা প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে বনকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি। বুধবার (২০ মে) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শেখ ইমদাদ হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ উমর ফারুক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ১৮ মে খুলনা রেঞ্জের সুন্দরবন পশ্চিম বন বিভাগ এলাকায় একটি স্মার্ট পেট্রোল টিম নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় অভয়ারণ্যের অভ্যন্তরে কয়েকজন বনজীবীকে দেখতে পায়। টহল দল তাদের থামতে ও তল্লাশির জন্য আহ্বান জানালে তারা নির্দেশ অমান্য করে বনকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় সরকারি কাজে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয় বলে দাবি করা হয়। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, বনকর্মীরা আত্মরক্ষা ও সরকারি সম্পদ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরা রেঞ্জ অফিস ও বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন অফিসে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর এবং বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন বনকর্মী গুরুতর আহত হন। বিবৃতিতে আরও বলা হয়, বন বিভাগ দেশের বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে দিন-রাত দায়িত্ব পালন করে যাচ্ছে। কিন্তু পর্যাপ্ত আইনগত সুরক্ষা, জনবল, প্রশিক্ষণ ও নিরাপত্তা সরঞ্জামের অভাবে বনকর্মীরা দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে বাধ্য হচ্ছেন। সাম্প্রতিক ঘটনা বনকর্মীদের নিরাপত্তা সংকটকে আবারও সামনে নিয়ে এসেছে বলে দাবি করা হয়। এ পরিস্থিতিতে সংগঠনটি কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে— সংরক্ষিত বনাঞ্চলে বনদস্যু, জলদস্যু ও ভূমিদস্যুদের দমনে দায়মুক্তি আইন প্রণয়ন, প্রয়োজনীয় জনবল নিয়োগ ও যানবাহনের ব্যবস্থা, আধুনিক অস্ত্র ও প্রশিক্ষণ প্রদান, বনকর্মীদের জন্য ঝুঁকিভাতা চালু এবং বন বিভাগকে আধাসামরিক বাহিনীর আদলে পূর্ণাঙ্গ কাঠামোর আওতায় আনা। বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বনকর্মীদের জানমাল ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বন বিভাগের সদস্যদের প্রয়োজনীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় সহযোগিতা নিশ্চিত করার দাবি জানানো হয়।



ফেসবুকে আমরা