June 2, 2026, 3:35 pm
শিরোনাম:
মানসিক ভারসাম্যহীন কিশোরী লামিয়া নিখোঁজ, সন্ধান কামনা পরিবারের হারানো বিজ্ঞাপন হজ শেষে দেশে ফিরেই প্রয়াত বিএনপি নেতা ইমান আলীর কবর জিয়ারত করলেন জয়নাল আবেদীন রিজভী অবশেষে বৃষ্টি, স্বস্তিতে পাখিরাও পিরুজালী ইউনিয়ন কৃষক দলের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি শুভ ও সম্পাদক ফারুক চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল গাইবান্ধার পলাশবাড়ীর শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী কার্তিক চন্দ্র সাহা আর নেই গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের ভীড় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর শুভেচ্ছা বার্তা

বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির আলোচনা বৈঠক অনুষ্ঠিত

Reporter Name

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির উদ্যোগে মাগুরা জেলার মহম্মাদপুর উপজেলা কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫ ইং) রাত সাড়ে ৯টায় এ বৈঠক শুরু হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির মাগুরা জেলা শাখার সভাপতি মোঃ রাজিবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মোঃ হাসান বিশ্বাস।

এছাড়াও জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরুল কয়েছ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

মহম্মাদপুর উপজেলা শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি: মোঃ তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক: সুমন রায়, সাংগঠনিক সম্পাদক: তরিকুল ইসলাম, সহ-সভাপতি: মারুফ হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক: শামীম রেজা, কোষাধ্যক্ষ: অলোক সরকার

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অসংখ্য পল্লী চিকিৎসক বৈঠকে যোগদান করেন।

বৈঠকে বক্তারা বলেন, পল্লী চিকিৎসকরা দেশের গ্রামীণ স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তারা প্রতিটি গ্রামে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছেন। বক্তারা সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা রক্ষা, চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, রোগীদের সেবায় আরো আন্তরিকতা প্রদর্শন এবং সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী দিনে উপজেলা কমিটির মাধ্যমে গ্রামীণ পর্যায়ের চিকিৎসকদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে এবং নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

শেষে সভাপতি মোঃ রাজিবুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন।



ফেসবুকে আমরা