June 2, 2026, 4:35 pm
শিরোনাম:
মানসিক ভারসাম্যহীন কিশোরী লামিয়া নিখোঁজ, সন্ধান কামনা পরিবারের হারানো বিজ্ঞপ্তি হজ শেষে দেশে ফিরেই প্রয়াত বিএনপি নেতা ইমান আলীর কবর জিয়ারত করলেন জয়নাল আবেদীন রিজভী অবশেষে বৃষ্টি, স্বস্তিতে পাখিরাও পিরুজালী ইউনিয়ন কৃষক দলের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি শুভ ও সম্পাদক ফারুক চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল গাইবান্ধার পলাশবাড়ীর শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী কার্তিক চন্দ্র সাহা আর নেই গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের ভীড় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর শুভেচ্ছা বার্তা

শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে গাকৃবিতে সেমিনার অনুষ্ঠিত  

হাবিবুর রহমান, গাজীপুর ।

সফল পেশাগত জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) এক কর্মমুখী ও শিক্ষামূলক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ। বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে দক্ষ ও আত্মবিশ্বাসী প্রার্থীর প্রয়োজনীয়তা অনুধাবন করে সেমিনারটি আয়োজন করা হয়। সেমিনারে শিক্ষার্থীদের জন্য ‘প্রফেশনাল সিভি প্রস্তুতির কৌশল’ এবং ‘সাক্ষাৎকারে সফল হওয়ার কৌশল ও প্রস্তুতি’ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের বাস্তবিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ প্রদান করা হয়। ভবিষ্যৎ সফল ক্যারিয়ার গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের ডিন, প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ছিলেন শিক্ষার্থীদের ক্যারিয়ার নির্মাণে সচেতনতা তৈরিতে সহায়তাকারী ‘সম্ভব টেকনোলজি লিমিটেড’ কোম্পানীর আওতাধীন ‘সম্ভব জবস’ উইং এর অ্যাসিসট্যান্ট ম্যানেজার আলী জামান। সেমিনারে অংশগ্রহণ করেন কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীবৃন্দ। সেমিনার শুরু হয় প্রশিক্ষকের উপস্থাপিত নানা বিষয়ের দিকনির্দেশনামূলক সেশনের মাধ্যমে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের নিকট একটি উন্মুক্ত আলোচনাপর্বও অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফ‚র্তভাবে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। পরে প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার বলেন, ‘‘ শিক্ষার্থীদের জীবনের প্রত্যাশিত চাওয়া হবে অনেক বড়। সততা ও সম্মানকে প্রাধান্য দিয়ে জীবনের সবক্ষেত্রে শিক্ষার্র্থীরা নিজ নিজ জায়গা থেকে এগিয়ে যাবে।’’ এ সময় তিনি শিক্ষার্থীদের ভুল থেকে শিক্ষা নিয়ে মানবিক মানুষ হওয়ার পরামর্শ প্রদান করেন। অন্যদিকে সমাপনী বক্তব্যে সভাপতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “একটি শক্তিশালী সিভি এবং কার্যকর সাক্ষাৎকার দক্ষতা একজন শিক্ষার্থীর পেশাগত জীবনের প্রথম ধাপেই বড় প্রভাব ফেলতে পারে। শিক্ষাজীবনের এই সময়টাকেই নিজেকে প্রস্তুত করার শ্রেষ্ঠ সময় হিসেবে কাজে লাগাতে হবে।” অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে প্রবেশের পূর্বে এমন আয়োজনকে অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী বলে অভিহিত করেন।



ফেসবুকে আমরা