June 2, 2026, 6:34 pm
শিরোনাম:
মানসিক ভারসাম্যহীন কিশোরী লামিয়া নিখোঁজ, সন্ধান কামনা পরিবারের হারানো বিজ্ঞপ্তি হজ শেষে দেশে ফিরেই প্রয়াত বিএনপি নেতা ইমান আলীর কবর জিয়ারত করলেন জয়নাল আবেদীন রিজভী অবশেষে বৃষ্টি, স্বস্তিতে পাখিরাও পিরুজালী ইউনিয়ন কৃষক দলের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি শুভ ও সম্পাদক ফারুক চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল গাইবান্ধার পলাশবাড়ীর শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী কার্তিক চন্দ্র সাহা আর নেই গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের ভীড় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর শুভেচ্ছা বার্তা

গাজীপুরে স্ত্রী ও ৩ কন্যা সহ পাঁচ হত্যার ঘটনায় থানায় মামলা, গোপালগঞ্জে নিহতদের দাফন সম্পন্ন

হাবিবুর রহমান গাজীপুর

গাজীপুরে স্ত্রী ও তিন কন্যাসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। রোববার স্থানীয় কাপাসিয়া থানায় ওই মামলা দায়ের করেন হত্যার শিকার শারমিনের পিতা শাহাদাত হোসেন। শুক্রবার রাতে স্বামী ফুরকান মিয়ার হাতে নিহত হন স্ত্রী শারমিন, তার তিন শিশু কন্যা ও শ্যালক রাসুল মিয়া। হত্যার শিকার পাঁচ জনের নিথর দেহ ময়নাতদন্ত শেষে গোপালগঞ্জে তাদের নিজ এলাকায় রোববার দাফন সম্পন্ন হয়। জানাযায় শরিক হন হাজারো মানুষ। এদিকে জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়ার নির্দেশে কাপাসিয়ার রাউতকোনা এলাকায় একই পরিবারের ৫ জন নিহতের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম, সহকারী কমিশনার (ভূমি )নাহিদুল হক, ও জেলা প্রশাসন, গাজীপুর এর দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের কার্যক্রম শেষে নিহতদের লাশ গোপালগঞ্জ পাঠানো হয় । উল্লেখ্য যে, গত শনিবার গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলাধীন সদর ইউনিয়নের রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেন এর বসতবাড়ি থেকে শারমিন খানম (৩৫), রসুল (২২), তিন কন্যা সন্তান- মিম (১৬), মারিয়া (০৮) ও ফারিয়া (০২) এর মৃতদেহ উদ্ধার করা হয়। সামাজিক মাধ্যম ও এলাকাবাসীর মাধ্যমে ঘটনাটি শুনে হাজারো মানুষ ঘটনাস্থলে ছুটে যান । অনেকেই হন অশ্রুসিক্ত। নৃশংস এই ঘটনায় ঘাতক স্বামী ফোরকান মিয়ার সর্বোচ্চ শাস্তি দাবি উঠেছে সর্বমহলে।



ফেসবুকে আমরা