June 2, 2026, 2:20 pm
শিরোনাম:
হজ শেষে দেশে ফিরেই প্রয়াত বিএনপি নেতা ইমান আলীর কবর জিয়ারত করলেন জয়নাল আবেদীন রিজভী অবশেষে বৃষ্টি, স্বস্তিতে পাখিরাও পিরুজালী ইউনিয়ন কৃষক দলের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি শুভ ও সম্পাদক ফারুক চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল গাইবান্ধার পলাশবাড়ীর শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী কার্তিক চন্দ্র সাহা আর নেই গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের ভীড় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ নেতা মোঃ মাফিকুর রহমান সেলিম ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর শুভেচ্ছা বার্তা ঈদুল আযহা উপলক্ষ্যে ডুয়েট উপাচার্যের শুভেচ্ছা

গাজীপুরে মার্কেটে আগুন, ৮ দোকান পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি।

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় কাউন্সিলর মার্কেটে একটি গেঞ্জি, শার্ট ও জ্যাকেট বিক্রির মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই মার্কেটের অন্তত ৮টি গেঞ্জি তৈরির দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে গেছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, চন্দনা এলাকায় রফিক কাউন্সিলর টিনশেডের তৈরি একটি মার্কেটে আগুন লাগে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুরের চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, খবর পেয়ে সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।



ফেসবুকে আমরা